Home Uncategorized এই শীতে টবের গাছের যত্ন নেবেন যেভাবে

এই শীতে টবের গাছের যত্ন নেবেন যেভাবে

Share

শীতে প্রকৃতি শুষ্ক থাকে। এর প্রভাব সব কিছুর উপরই পড়ে। বাসা-বাড়ির টবের পানিও শুকিয়ে যায় দ্রুত। ঘরের ভেতর, বাসার ছাদে বা বারান্দার টবে রাখা গাছগুলো এ সময় শীতেও জীর্ণ হয়ে যেতে পারে। তাই নিয়মিত যত্ন নিতে হবে। এই ঠান্ডা আবহাওয়ায় গাছের যত্ন নেবেন যেভাবে তা জেনে নিন।

শীত মানেই গাছ ঠান্ডা থাকবে এমন নয়। এ সময় গাছেরও সূর্যের আলোর প্রয়োজন আছে। গাছের গায়ে সকালের রোদ লাগতে দিন। এতে শীতেও ভালো থাকবে গাছ। শীত যদি খুব বেশি হয়, ছোট টবগুলো ঘরের ভেতরেই রাখুন। পরদিন সকালে বারান্দায় রোদে দিন।

শীতের সময় গাছের গায়ে বাড়তি ধুলো জমতে পারে। পরিষ্কার নরম কাপড় দিয়ে সেগুলো ঝেড়ে ফেলুন।

ঘরের টবে পানি দেওয়ার জন্য স্প্রে ব্যবহার করুন। এতে বাড়তি পানি নষ্ট হবে না।

শীত বেশি হলে অনেক গাছ মরে যেতে পারে। এমন হলে গাছ খানিকটা ছেঁটে দিতে পারেন। শীত কমে গেলে নতুন পাতা গজিয়ে সতেজ হয়ে উঠবে আপনার শখের গাছটি।

Related Articles

অভিনয় ছাড়া থাকতে পারি না: ডা. এজাজুল

ডা. এজাজুল ইসলাম। নন্দিত অভিনেতা ও চিকিৎসক। আরটিভিতে আজ শুরু হচ্ছে তাঁর...

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’ বলে উল্লেখ...

সংঘাত বন্ধে রাজি ভারত-পাকিস্তান: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে চলা সংঘাত বন্ধে...

পেস বোলিং কোচ হিসেবে উমর গুলকে চায় বিসিবি

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্ব নিতে পারেন পাকিস্তানের সাবেক তারকা...