Home Uncategorized নবনির্বাচিত কাউন্সিলরকে হত্যাকারী সেই যুবক গ্রেফতার

নবনির্বাচিত কাউন্সিলরকে হত্যাকারী সেই যুবক গ্রেফতার

Share

সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে ৬নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর তরিকুল ইসলাম খানকে ছুরিকাঘাতে হত্যাকারী মো. জাহিদুল ইসলামকে (২০) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে জাহিদকে গ্রেফতার করে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সকালে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার হাসিবুল আলম এসব তথ্য নিশ্চিত করেন।

গত ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপের পৌর নির্বাচনের দিন রাত ৮টার দিকে সিরাজগঞ্জে প্রতিপক্ষের সমর্থকদের হামলায় বিএনপি সমর্থিত বিজয়ী কাউন্সিলর তরিকুল ইসলাম খান খুন হন।

Related Articles

অভিনয় ছাড়া থাকতে পারি না: ডা. এজাজুল

ডা. এজাজুল ইসলাম। নন্দিত অভিনেতা ও চিকিৎসক। আরটিভিতে আজ শুরু হচ্ছে তাঁর...

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’ বলে উল্লেখ...

সংঘাত বন্ধে রাজি ভারত-পাকিস্তান: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে চলা সংঘাত বন্ধে...

পেস বোলিং কোচ হিসেবে উমর গুলকে চায় বিসিবি

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্ব নিতে পারেন পাকিস্তানের সাবেক তারকা...