Home Uncategorized যুবসমাজকে মাদক থেকে ফেরাতে ব্যাডমিন্টন

যুবসমাজকে মাদক থেকে ফেরাতে ব্যাডমিন্টন

Share

গ্রামের যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে ব্যাডমিন্টন খেলার আয়োজন করেছে তামাই ক্লাব লিমিটেড।

শুক্রবার (২২ জানুয়ারি) রাতে সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার তামাই গ্রামে এই খেলার উদ্বোধন করা হয়। এতে গ্রামের কয়েক শত যুবক অংশ নেয়।

এই ক্লাবের অন্যতম উদ্যোক্তা ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলামের এপিএস-২ রিশাদ মোর্শেদ বলেন, করোনা মহামারির সময়েও আমরা তাঁত শ্রমিকদের তিন হাজার পরিবারের মাঝে খাবার দিয়েছি। চলতি শীত মৌসুমে কয়েকশত শ্রমিক ও গ্রামবাসীর মাঝে কম্বল বিতরণ করেছেন। এখন গ্রামের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে এলাকায় ব্যাডমিন্টন খেলার আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে তারা মাদকের ছোবল থেকে মুক্তি পাবে।

তামাই ক্লাব লিমিটেড আয়োজিত ব্যাডমিন্টন খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- তামাই বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ফজলার রহমান তালুকদার।

এতে আরও উপস্থিত ছিলেন- শিল্পপতি আলী আকবর খান বাদল, তামাই ক্লাব লিমিটেডের উপদেষ্টা জাহিদ হাসান দিপুল প্রমুখ।

Related Articles

অভিনয় ছাড়া থাকতে পারি না: ডা. এজাজুল

ডা. এজাজুল ইসলাম। নন্দিত অভিনেতা ও চিকিৎসক। আরটিভিতে আজ শুরু হচ্ছে তাঁর...

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’ বলে উল্লেখ...

সংঘাত বন্ধে রাজি ভারত-পাকিস্তান: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে চলা সংঘাত বন্ধে...

পেস বোলিং কোচ হিসেবে উমর গুলকে চায় বিসিবি

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্ব নিতে পারেন পাকিস্তানের সাবেক তারকা...