Home Uncategorized বকেয়া বেতনের দাবিতে মানবকণ্ঠের চাকরিচ্যুত সাংবাদিকদের মানববন্ধন

বকেয়া বেতনের দাবিতে মানবকণ্ঠের চাকরিচ্যুত সাংবাদিকদের মানববন্ধন

Share

বকেয়া বেতন পরিশোধের দাবিতে দৈনিক মানবকণ্ঠের সাংবাদিকরা মানববন্ধন করেছেন। এ সময় সাংবাদিকরা বেতন পরিশোধের কথা দিয়ে সীমাহীন উদাসীনতা প্রকাশ ও টালবাহানা করছে বলেও অভিযোগ করেন। শনিবার (২৩ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানবকণ্ঠের সংগ্রাম পরিষদের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি কুদ্দুস আফ্রাদ বলেন, আসলে ধৈর্যের একটা সীমা থাকে, সেই সীমা ছাড়িয়ে গেছে। আমাদের লক্ষ্য হচ্ছে চাকরিচ্যুত সাংবাদিকদের বকেয়া বেতন বা পাওনা আদায় করা। সাত মাস পার হয়ে গেছে, আপনারা তাদের বেতন দেবেন বলে আমাদের সঙ্গে কথা হয়েছিল। বলেছিলেন, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে বেতন দেবেন। আপনারা সেই জায়গায়ও আজকে নেই। আমরা টেলিফোন করলে ধরেন না, যোগাযোগ করার চেষ্টা করলেও সাড়া দেননি। আমরা উপায় না দেখে আজকে মানববন্ধনে দাঁড়িয়েছি।

মানববন্ধনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, যুগ্ম সম্পাদক খায়রুল আলম, প্রচার সম্পাদক আছাদুজ্জামান, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আনোয়ার সাদাত সবুজ, সাংবাদিক মানিক লাল ঘোষসহ মানবকণ্ঠ থেকে চাকরিচ্যুত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Related Articles

অভিনয় ছাড়া থাকতে পারি না: ডা. এজাজুল

ডা. এজাজুল ইসলাম। নন্দিত অভিনেতা ও চিকিৎসক। আরটিভিতে আজ শুরু হচ্ছে তাঁর...

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’ বলে উল্লেখ...

সংঘাত বন্ধে রাজি ভারত-পাকিস্তান: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে চলা সংঘাত বন্ধে...

পেস বোলিং কোচ হিসেবে উমর গুলকে চায় বিসিবি

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্ব নিতে পারেন পাকিস্তানের সাবেক তারকা...