Home Uncategorized ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা

৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা

Share

প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৬ অগাস্ট দেশের আটটি বিভাগীয় শহরে নেওয়া হবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ সোমবার পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তারিখ ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৬ আগস্ট সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা গণমাধ্যমে বিজ্ঞপ্তি আকারে জানানোর পাশাপাশি পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এর আগে গত বছরের ৩০ নভেম্বর ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এই পরীক্ষায় অংশ নিতে আগামী ৩১ মার্চ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন করা যাবে।

৪৩তম বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জনকে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে পিএসসি। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশে ১০০ জন, পররাষ্ট্রে ২৫ জন এবং শিক্ষায় ৮৪৩ জনকে নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া অডিটে ৩৫ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন, সমবায়ে ২০ জন, ডেন্টাল সার্জন পদে ৭৫ জনসহ অন্যান্য ক্যাডারে আরও ৩৮৩ জন নিয়োগ পাবে ৪৩তম বিসিএসে।

Related Articles

অভিনয় ছাড়া থাকতে পারি না: ডা. এজাজুল

ডা. এজাজুল ইসলাম। নন্দিত অভিনেতা ও চিকিৎসক। আরটিভিতে আজ শুরু হচ্ছে তাঁর...

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’ বলে উল্লেখ...

সংঘাত বন্ধে রাজি ভারত-পাকিস্তান: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে চলা সংঘাত বন্ধে...

পেস বোলিং কোচ হিসেবে উমর গুলকে চায় বিসিবি

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্ব নিতে পারেন পাকিস্তানের সাবেক তারকা...