Home Uncategorized টুঙ্গিপাড়া যাবেন নরেন্দ্র মোদি

টুঙ্গিপাড়া যাবেন নরেন্দ্র মোদি

Share

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

বুধবার (৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী এ কথা জানান। তিনি বলেন, ‘তিনি (নরেন্দ্র মোদি) আগ্রহ প্রকাশ করেছেন টুঙ্গিপাড়ায় যাবেন। এটি নিয়ে কাজ চলছে।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুজিববর্ষ, স্বাধীনতা দিবস ও বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে ঢাকা সফরে আসবেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন ২৭ মার্চ।

ভারতের ট্রানজিট বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারতের মধ্য দিয়ে নেপাল ও ভুটানে যাওয়ার বিষয়ে অনুরোধ করেছি এবং ভারত বিষয়টি বিবেচনা করছে।’

তিনি বলেন, ‘আমরা কানেক্টিভিটি চেয়েছি। বলেছি নেপাল ও ভুটানের সঙ্গে কানেক্টিভিটি চাই। বিবিআইএন করেছিলাম এবং ভুটানের জন্য আটকে ছিল। এখন যতদূর হয়েছে ততদূর এটি চালু করবো।’

ভারত-মিয়ানমার-থাইল্যান্ড রোডে সংযুক্ত হওয়ার জন্য বাংলাদেশ প্রস্তাব দিয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এটি নতুন প্রস্তাব দেওয়া হয়েছে।’

Related Articles

অভিনয় ছাড়া থাকতে পারি না: ডা. এজাজুল

ডা. এজাজুল ইসলাম। নন্দিত অভিনেতা ও চিকিৎসক। আরটিভিতে আজ শুরু হচ্ছে তাঁর...

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’ বলে উল্লেখ...

সংঘাত বন্ধে রাজি ভারত-পাকিস্তান: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে চলা সংঘাত বন্ধে...

পেস বোলিং কোচ হিসেবে উমর গুলকে চায় বিসিবি

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্ব নিতে পারেন পাকিস্তানের সাবেক তারকা...