Home Uncategorized সুনামগঞ্জে ভাতিজাকে হত্যার দায়ে চাচার ফাঁসির রায়

সুনামগঞ্জে ভাতিজাকে হত্যার দায়ে চাচার ফাঁসির রায়

Share

সুনামগঞ্জে ভাতিজাকে হত্যার দায়ে চাচার ফাঁসির রায় দিয়েছে আদালত।

সুনামগঞ্জের অতিরিক্ত দায়রা জজ নূরুল আলম মোহাম্মদ নিপু বুধবার এ রায় ঘোষণা করেন।

এছাড়া আদালত আসামির ২০ হাজার টাকা জরিমানা করেছে।

সাজাপ্রাপ্ত ছদরুল হোসেন চৌধুরী (৫৫) জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা দরগাপাশা গ্রামের আব্দুল হাশিম চৌধুরীর ছেলে। শুরু থেকেই পলাতক রয়েছেন তিনি।

রাষ্ট্রপক্ষের আইনজীজী সৈয়দ জিয়াউল ইসলাম মামলার নথির বরাতে জানান, ভাইয়ের সঙ্গে জমির বিরোধের জেরে ২০১০ সালের ৯ সেপ্টেম্বর ছদরুল তার ভাতিজা হাবিবুল কিবরিয়া সেজুকে (৯) শ্বাসরোধ করে হত্যা করেন।

পরদিন সেজুর বাবা আছাবুর রহমান চৌধুরী দক্ষিণ সুনামগঞ্জ থানায় হত্যা মামলায় করেন। পুলিশ তদন্ত শেষে তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।

আইনজীবী জিয়াউল বলেন, সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত ছদরুলকে দোষী সাব্যস্ত করে এই সাজা দিয়েছে। আটক বা আত্মসমর্পণের দিন তার সাজা শুরু হবে।

Related Articles

অভিনয় ছাড়া থাকতে পারি না: ডা. এজাজুল

ডা. এজাজুল ইসলাম। নন্দিত অভিনেতা ও চিকিৎসক। আরটিভিতে আজ শুরু হচ্ছে তাঁর...

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’ বলে উল্লেখ...

সংঘাত বন্ধে রাজি ভারত-পাকিস্তান: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে চলা সংঘাত বন্ধে...

পেস বোলিং কোচ হিসেবে উমর গুলকে চায় বিসিবি

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্ব নিতে পারেন পাকিস্তানের সাবেক তারকা...