Home Uncategorized বগুড়ায় মুরগির খামারে লিফট ছিঁড়ে ২ শ্রমিক নিহত

বগুড়ায় মুরগির খামারে লিফট ছিঁড়ে ২ শ্রমিক নিহত

Share

বগুড়ার শাজাহানপুর উপজেলায় সাত তলা একটি মুরগির খামারে লিফটের তার ছিঁড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন।

উপজেলার সাজাপুরে তামিম অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানে বুধবার দুপুর তারা নিহত হন বলে শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান।

নিহতরা হলেন- পঞ্চগড় সদর উপজেলার নারায়ণ চন্দ্র (২৫) ও রশিদুল ইসলাম (২০)।

আলমগীর হোসেন নামে প্রতিষ্ঠানটির একজন ফ্লোর ইনচার্জ বলেন, “নারায়ণ ও রশিদুল লিফটে করে মুরগির খাবার নিয়ে সাত তলায় যাচ্ছিলেন। ছয় তলায় পৌঁছালে লিফটের তার ছিঁড়ে যায়। লিফটি মাটিতে আছড়ে পড়ে। এতে ওই দুই শ্রমিক আহত হন। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

পুলিশও একই তথ্য জানিয়েছে।

ওসি মামুন বলেন, “তার ছিঁড়ে লিফট নিচে পড়লে ওই দুই শ্রমিক আহত হন বলে পুলিশ জানতে পেরেছে। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।”

এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেয়নি বলে তিনি জানান।

 

Related Articles

অভিনয় ছাড়া থাকতে পারি না: ডা. এজাজুল

ডা. এজাজুল ইসলাম। নন্দিত অভিনেতা ও চিকিৎসক। আরটিভিতে আজ শুরু হচ্ছে তাঁর...

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’ বলে উল্লেখ...

সংঘাত বন্ধে রাজি ভারত-পাকিস্তান: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে চলা সংঘাত বন্ধে...

পেস বোলিং কোচ হিসেবে উমর গুলকে চায় বিসিবি

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্ব নিতে পারেন পাকিস্তানের সাবেক তারকা...