Home Uncategorized ‘এ বুক ফর স্পিনিং সলিউশন’ বইয়ের মোড়ক উন্মোচন

‘এ বুক ফর স্পিনিং সলিউশন’ বইয়ের মোড়ক উন্মোচন

Share

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেজুড়ায় যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে ‘এ বুক ফর স্পিনিং সলিউশন’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

শনিবার দুপুরে যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম বইয়ের মোড়ক উন্মোচন করেন।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- যমুনা টায়ার অ্যান্ড রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক ইবনে আবু বকর, মহাব্যবস্থাপক প্রশাসন সফিকুর রহমান, বইয়ের লেখক যমুনা স্পিনিং মিলস লিমিটেডের মহাব্যবস্থাপক প্রকৌশলী বাহার উদ্দীন টিটু, হুরাইন হাইটেক ফেব্রিকস লিমিটেডের ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক কামাল হোসেন, প্রধান বাণিজ্যিক কর্মকর্তা আব্দুল হাকিম, সৈয়দ মশকুর আলী প্রমুখ।

মোড়ক উন্মোচনকালে যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বইটি স্পিনিং সম্পর্কে আগ্রহীদের জন্য উপকারে আসবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

তিনি বলেন, বাংলাদেশে টেক্সটাইল সেক্টরের ওপর বই নেই বললেই চলে। এ পরিপ্রেক্ষিতে বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে বইটি রচিত হওয়ায় শিক্ষার্থী, শিক্ষানবিশ চাকরিজীবীরা বিশেষভাবে উপকৃত হবেন।

বইটি প্রকাশিত হয় যমুনা গ্রুপ ও অঙ্গপ্রতিষ্ঠান হুরাইন হাইটেক ফেব্রিকস লিমিটেডের সৌজন্যে। বইটি উৎসর্গ করা হয়েছে যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনায়।

এ ব্যাপারে লেখক প্রকৌশলী বাহার উদ্দীন টিটু বলেন, প্রয়াত চেয়ারম্যান নুরুল ইসলাম জীবদ্দশায় টেক্সটাইল তথা দেশের শিল্পোন্নয়নে যে ভূমিকা রেখেছেন, তা অবিস্মরণীয়। তার মৃত্যুর পরও যমুনা গ্রুপ দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এজন্যই বইটি তাকে উৎসর্গ করা হয়েছে।

Related Articles

অভিনয় ছাড়া থাকতে পারি না: ডা. এজাজুল

ডা. এজাজুল ইসলাম। নন্দিত অভিনেতা ও চিকিৎসক। আরটিভিতে আজ শুরু হচ্ছে তাঁর...

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’ বলে উল্লেখ...

সংঘাত বন্ধে রাজি ভারত-পাকিস্তান: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে চলা সংঘাত বন্ধে...

পেস বোলিং কোচ হিসেবে উমর গুলকে চায় বিসিবি

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্ব নিতে পারেন পাকিস্তানের সাবেক তারকা...