Home Uncategorized সব কর্মসূচি প্রত্যাহার করলেন কাদের মির্জা

সব কর্মসূচি প্রত্যাহার করলেন কাদের মির্জা

Share

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা সব কর্মসূচি প্রত্যাহার করেছেন।

এক মিনিট ২৫ সেকেন্ডের ওই লাইভে মির্জা বলেন, নোয়াখালীর রাজনীতিতে চলমান সংকট নিরসনের সবার আস্থার শেষ ঠিকানা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি নেত্রীর সিদ্বান্তের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে আমার ইতঃপূর্বে ঘোষিত সব ধরনের কর্মসূচি প্রত্যাহার করে নিলাম।

একই সঙ্গে প্রধানমন্ত্রী ও ওবায়দুল কাদেরের হস্তক্ষেপে শিগগিরই সব সমস্যার সমাধান ও কমিটিতে দলের ত্যাগী নেতাদের স্থান হবে বলেও আশা করেন তিনি।

প্রসঙ্গত গত ১৬ জানুয়ারি বসুরহাট পৌরসভা নির্বাচনের আগ থেকে বিভিন্ন ইস্যুতে আলোচনায় আসে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা। আর এ আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন বসুরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র আবদুল কাদের মির্জা। তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ওবায়দুল কাদেরের ছোট ভাই।

Related Articles

অভিনয় ছাড়া থাকতে পারি না: ডা. এজাজুল

ডা. এজাজুল ইসলাম। নন্দিত অভিনেতা ও চিকিৎসক। আরটিভিতে আজ শুরু হচ্ছে তাঁর...

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’ বলে উল্লেখ...

সংঘাত বন্ধে রাজি ভারত-পাকিস্তান: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে চলা সংঘাত বন্ধে...

পেস বোলিং কোচ হিসেবে উমর গুলকে চায় বিসিবি

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্ব নিতে পারেন পাকিস্তানের সাবেক তারকা...