Home Uncategorized চাবি হারিয়ে গেছে, তাই বন্ধ সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন!

চাবি হারিয়ে গেছে, তাই বন্ধ সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন!

Share

নির্ধারিত সূচি অনুযায়ী যাত্রীরা এসে প্ল্যার্টফর্মে ভিড় জমিয়েছে, কিন্তু সময় অতিক্রান্ত হলেও ছাড়ছে না সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন। পরে জানা গেল, চাবি হারিয়ে গেছে, তাই বন্ধ আছে ট্রেন।

আজ সোমবার (২২ ফেব্রুয়ারি) এই ঘটনা ঘটেছে সিরাজগঞ্জ বাজার স্টেশনে। এতে বিপাকে পড়েছেন কয়েকশ যাত্রী।

স্থানীয়রা জানান, প্রতিদিনকার মতো আজও সকাল ৬টার সময় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু চাবি হারিয়ে যাওয়ায় ট্রেন চালু করা সম্ভব হয়নি।

চাবি হারানোর বিষয়টি নিশ্চিত করে স্টেশন মাস্টার গোলাম হোসেন জানান, ট্রেনের ‘রিভালস হ্যান্ডেল’ (চাবি) হারিয়ে গেছে। অনেক খোঁজাখুজির পরও সেটা পাওয়া যায়নি। কয়েক ঘণ্টা অপেক্ষা করার পর বাধ্য হয়ে অন্য একটি ইঞ্জিনের মাধ্যমে ট্রেনটি জামতৈল স্টেশনে নেওয়া হয়। সেখানকার বনলতা এক্সপ্রেস ট্রেনের চাবি নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় সিরাজগঞ্জ এক্সপ্রেস।’

এই ঘটনায় দায়িত্বে অবহেলা ও নানা অজুহাতে মানুষকে ভোগান্তিতে ফেলার জন্য ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ক্ষুব্ধ যাত্রীরা।

Related Articles

অভিনয় ছাড়া থাকতে পারি না: ডা. এজাজুল

ডা. এজাজুল ইসলাম। নন্দিত অভিনেতা ও চিকিৎসক। আরটিভিতে আজ শুরু হচ্ছে তাঁর...

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’ বলে উল্লেখ...

সংঘাত বন্ধে রাজি ভারত-পাকিস্তান: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে চলা সংঘাত বন্ধে...

পেস বোলিং কোচ হিসেবে উমর গুলকে চায় বিসিবি

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্ব নিতে পারেন পাকিস্তানের সাবেক তারকা...