Home Uncategorized দুদক থেকে কাউকে ফোন দেয়া হয় না

দুদক থেকে কাউকে ফোন দেয়া হয় না

Share

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা-কর্মচারী পরিচয় দিয়ে বিভিন্ন চক্র প্রতারণা করছে। কমিশনের নাম ভাঙিয়ে প্রতারণায় নেমেছে এক বা একাধিক সংঘবদ্ধ প্রতারক চক্র। এসব চক্র বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ দাবি বা আদায় করছে, এমন অসংখ্য অভিযোগ পাচ্ছে কমিশন।

এ বিষয়ে জনসাধারণকে সতর্ক থাকার কথা জানিয়েছে দুদক।

সোমবার দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযোগকারী ব্যক্তিরা বলছেন, তাদের নামে কমিশনে কল্পিত অভিযোগ রয়েছে অথবা কমিশনের বিবেচনাধীন কোনো অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার কথা বলে টেলিফোনে অথবা মোবাইল ফোনে অনৈতিক আর্থিক সুবিধা দাবি করছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুদক কোনো ব্যক্তির একক অভিপ্রায় অনুসারে অভিযোগ থেকে অব্যাহতি পাওয়ার অথবা অভিযুক্ত হওয়ার কোনো সুযোগ নেই। কমিশন অনুসন্ধান বা তদন্ত সংক্রান্ত সব ধরনের যোগাযোগ টেলিফোন বা মোবাইল ফোনে নিষিদ্ধ করেছে। কমিশনের এ সংক্রান্ত সব যোগাযোগ কেবল লিখিত পত্রের মাধ্যমেই করা হয়। টেলিফোন বা মোবাইল ফোনে অভিযুক্ত বা অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের কোনো প্রশাসনিক এবং আইনি সুযোগ নেই।

দুদক জানায়, এসব প্রতারকদের কিছু সদস্যকে ইতোপূর্বে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অনেকের বিরুদ্ধে মামলা বিচারাধীন।

সবাইকে সতর্ক থাকার পাশাপাশি প্রতারকদের সম্পর্কে তথ্য থানা অথবা র‌্যাব কার্যালয় অথবা দুদকের পরিচালক (গোয়েন্দা) মীর মো. জয়নুল আবেদীন শিবলীর মোবাইল ০১৭১১-৬৪৪৬৭৫ নম্বর এবং দুদক পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য মোবাইল নম্বর ০১৭১৬-৪৬৩২৭৬ এ জানাতে অনুরোধ করা হয়েছে।

Related Articles

অভিনয় ছাড়া থাকতে পারি না: ডা. এজাজুল

ডা. এজাজুল ইসলাম। নন্দিত অভিনেতা ও চিকিৎসক। আরটিভিতে আজ শুরু হচ্ছে তাঁর...

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’ বলে উল্লেখ...

সংঘাত বন্ধে রাজি ভারত-পাকিস্তান: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে চলা সংঘাত বন্ধে...

পেস বোলিং কোচ হিসেবে উমর গুলকে চায় বিসিবি

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্ব নিতে পারেন পাকিস্তানের সাবেক তারকা...