Home Uncategorized গ্রামের বাড়ি যাওয়া হলো না মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের

গ্রামের বাড়ি যাওয়া হলো না মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের

Share

গ্রামের বাড়ি যাওয়া হলো না বগুড়ার শাজাহানপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের (৬০)। ব্যক্তিগত প্রয়োজনে বেলাল হোসেন নামে এক প্রতিবেশীকে সাথে নিয়ে গ্রামের বাড়ি সিরাজগঞ্জের কাজিপুর যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান।

নিহত ফজলুর রহমান কাজিপুর উপজেলার চরছালাল গ্রামের মৃত মোকসেদ আলীর ছেলে। তিনি বগুড়া ক্যান্টনমেন্টের অবসরপ্রাপ্ত সার্জেন্ট ছিলেন। চাকরির সুবাদে তিনি শাজাহানপুর উপজেলার রহিমাবাদ ‘বি’ ব্লক এলাকায় বসতবাড়ি নির্মাণ করে বসবাস করতেন। মঙ্গলবার বিকালে মরদেহ শাজাহানপুর পৌঁছালে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

দুর্ঘটনায় আহত সহযাত্রী বেলাল হোসেন জানান, মঙ্গলবার ভোর ৬টার দিকে মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের সাথে বাসযোগে কাজিপুর যাচ্ছিলেন। পথিমধ্যে সিরাজগঞ্জের কোনাবাড়ি এলাকায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই বাসের চারজন যাত্রী ও ট্রাকের একজন মারা যান।

শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, মরদেহ শাজাহানপুরে পৌঁছেছে। রাষ্ট্রীয় মর্যাদা শেষে মরহুমের দাফন সম্পন্ন করা হবে।

Related Articles

অভিনয় ছাড়া থাকতে পারি না: ডা. এজাজুল

ডা. এজাজুল ইসলাম। নন্দিত অভিনেতা ও চিকিৎসক। আরটিভিতে আজ শুরু হচ্ছে তাঁর...

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’ বলে উল্লেখ...

সংঘাত বন্ধে রাজি ভারত-পাকিস্তান: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে চলা সংঘাত বন্ধে...

পেস বোলিং কোচ হিসেবে উমর গুলকে চায় বিসিবি

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্ব নিতে পারেন পাকিস্তানের সাবেক তারকা...