Home Uncategorized মানিকগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে চালক নিহত

মানিকগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে চালক নিহত

Share

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় বাস ও ট্রাকের সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পাচুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালক রাকিব হোসেন ফরিদপুর জেলার কোতোয়ালি উপজেলার শিবরামপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে মহাসড়কের পাচুরিয়া এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক ও বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

এ সময় ট্রাকের ভেতরে চালক আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে ট্রাকচালকের মৃতদেহ উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় বাসের আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এতে ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

এ ছাড়া মহাসড়কের উভয় পাশে তিন কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে দেড় ঘণ্টা পর মহাসড়ক থেকে দুর্ঘটনাকবলিত যান সরিয়ে সকাল ৮টার দিকে যান চলাচল স্বাভাবিক করা হয়।

বরংগাইল হাইওয়ে ফাঁড়ির ওসি মো. শামীম আল মামুন বলেন, সকালে দুর্ঘটনাটি ঘটার পর পর ঘটনাস্থলে এসে আটকেপড়া ট্রাকচালককে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের সহযোগিতা চাই। একই সঙ্গে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়।

Related Articles

অভিনয় ছাড়া থাকতে পারি না: ডা. এজাজুল

ডা. এজাজুল ইসলাম। নন্দিত অভিনেতা ও চিকিৎসক। আরটিভিতে আজ শুরু হচ্ছে তাঁর...

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’ বলে উল্লেখ...

সংঘাত বন্ধে রাজি ভারত-পাকিস্তান: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে চলা সংঘাত বন্ধে...

পেস বোলিং কোচ হিসেবে উমর গুলকে চায় বিসিবি

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্ব নিতে পারেন পাকিস্তানের সাবেক তারকা...