Home Uncategorized কোরআনের ৮ শ বছরের পুরনো পাণ্ডুলিপি তুরস্কের জাদুঘরে

কোরআনের ৮ শ বছরের পুরনো পাণ্ডুলিপি তুরস্কের জাদুঘরে

Share

তুরস্কের একটি জাদুঘরে পবিত্র কোরআনের ৮ শ বছরের প্রাচীন পাণ্ডুলিপি প্রদর্শনীতে রাখা হয়েছে। তুরস্কের উত্তরাঞ্চলীয় তোকাট জাদুঘরে তা দর্শনার্থীদের জন্য উম্মুক্ত করা হয়।

হাতেলেখা প্রাচীন নিদর্শন আনাতোলিয়ার ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তাই আনাতোলিয়ার জাদুঘরের প্রদর্শনীতে কোরআনের প্রাচীন পাণ্ডুলিপির একটি অনুলিপি রাখা হয়েছে বলে জানান তোকাট প্রদেশের সংস্কৃতি ও পর্যটনবিষয়ক পরিচালক আডেম সাকের।

প্রথমে তোকাট প্রদেশে এ প্রাচীন পাণ্ডুলিপির অনুসন্ধান মেলে। অতঃপর ২০১০ সালে তা কোনয়া প্রদেশের জাদুঘরে স্থানান্তর করা হয়। পাণ্ডুলিপির পুনঃনিরীক্ষণের পর ২০১১ সাল থেকে জাদুঘরের প্রদর্শনীতে রাখা হয়েছে।

কোরআনের পাণ্ডুলিপির বিবৃতি মতে তা ১১৯০ খ্রিস্টাব্দে লেখা হয়েছে। প্রাচীন পাণ্ডুলিপি হিসেবে তা অত্যন্ত বিরল একটি কাজ। প্রদর্শনীতে আরবি পাণ্ডুলিপির নিচে একটি অনুবাদও রাখা হয়েছে।

সূত্র : ডেইলি সাবাহ

Related Articles

অভিনয় ছাড়া থাকতে পারি না: ডা. এজাজুল

ডা. এজাজুল ইসলাম। নন্দিত অভিনেতা ও চিকিৎসক। আরটিভিতে আজ শুরু হচ্ছে তাঁর...

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’ বলে উল্লেখ...

সংঘাত বন্ধে রাজি ভারত-পাকিস্তান: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে চলা সংঘাত বন্ধে...

পেস বোলিং কোচ হিসেবে উমর গুলকে চায় বিসিবি

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্ব নিতে পারেন পাকিস্তানের সাবেক তারকা...