Home Uncategorized ওয়াজ শুনতে গিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতের শিকার স্কুলছাত্র

ওয়াজ শুনতে গিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতের শিকার স্কুলছাত্র

Share

বগুড়ার শেরপুরে ওয়াজ শুনতে গিয়ে প্রতিপক্ষের ভাড়াটে লোকজনের ছুরিকাঘাতে সজিব হোসেন (১৬) নামে এক স্কুলছাত্র গুরুতর আহত হয়েছে। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন।

শুক্রবার দিবাগত রাত সোয়া ১০টার দিকে শেরপুর শহরের হাসপাতাল রোড এলাকায় এই ঘটনা ঘটে। ছুরিকাঘাতে আহত সজিব হোসেন উপজেলার কুসুম্বী ইউনিয়নের কেল্লাপোষী গ্রামের শাহিন হোসেনের ছেলে ও স্থানীয় দি পারফেক্ট আইডিয়াল স্কুলের নবম শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যা থেকে শহরের হাসপাতাল রোড এলাকায় পৌরসভা কবরস্থান ও হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। আর সেই ওয়াজ মাহফিলে অংশ নিতে যায় সজিব হোসেন। কিন্তু কোনও কিছু বুঝে উঠার আগেই একদল যুবক তার ওপর আক্রমণ চালায়। তারা পেছন থেকে সজিবের পিঠে উপর্যুপরি ছুরিকাঘাত করতে থাকে। এসময় তার চিৎকারে ওয়াজ মাহফিলের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় সজিবকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাৎক্ষণিক তাকে বগুড়ায় শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। গুরুতর আহত ওই স্কুলছাত্রের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
এদিকে ছুরিকাঘাতে আহত সজিবের দাদী আনোয়ারা বেগমসহ একাধিক স্বজন জানান, ওয়াজ মাহফিলে অংশ নেওয়ার জন্য বাড়ি থেকে এসেছে। কিন্তু শেরপুর শহরের জগন্নাথপাড়া এলাকার সৌরভ ও তার ভাড়াটে লোকজন সজিবকে ছুরিকাঘাত করেছে। পূর্বশক্রতার জেরধরে ঘটনাটি ঘটানো হয়েছে বলে অভিযোগ করেন তারা।

শেরপুর থানার ওসি শহিদুল ইসলাম শহিদ জানান, এই ঘটনায় রিপোর্ট লেখা পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি থানায়। অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Related Articles

অভিনয় ছাড়া থাকতে পারি না: ডা. এজাজুল

ডা. এজাজুল ইসলাম। নন্দিত অভিনেতা ও চিকিৎসক। আরটিভিতে আজ শুরু হচ্ছে তাঁর...

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’ বলে উল্লেখ...

সংঘাত বন্ধে রাজি ভারত-পাকিস্তান: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে চলা সংঘাত বন্ধে...

পেস বোলিং কোচ হিসেবে উমর গুলকে চায় বিসিবি

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্ব নিতে পারেন পাকিস্তানের সাবেক তারকা...