Home Uncategorized স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

Share

দলীয় প্রতীকমুক্ত স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে বাংলাদেশ জাসদ। আজ শনিবার সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি হুমায়ূন কবীর।

জেলা শাখার সাধারণ সম্পাদক জিয়া কারদার নিয়নের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমেদ তফছির। সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন জেলা জেএসডির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তৈমুর রেজা মোঃ শাহজাদ, জেলা বিপ্লবী ছাত্রমৈত্রীর প্রতিষ্ঠাতা সভাপতি প্রদ্যোৎ নাগ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক সাংবাদিক আবদুন নূর, জেলা ঐক্য ন্যাপের সাধারণ সম্পাদক আবু কালাম নাঈম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আবুল বাসার ভূইয়া রতন, জালাল উদ্দিন জালু, প্রভাষক জাফর আহমেদ আকছির, সিদ্দিক আহমেদ নাসির প্রমুখ।

এসময় বক্তারা ইউনিয়ন পরিষদসহ সকল স্থানীয় সরকারে দলীয় প্রতীক মুক্ত নির্বাচনের দাবি জানান। তারা বলেন, দলীয় প্রতীক মুক্ত নির্বাচনে না হলে স্থানীয় সরকার নির্বাচন অংশগ্রহনমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে না। আর এখন দলীয় প্রতীক প্রথা চালু হওয়ার কারণে মানুষ নির্বাচনে অংশগ্রহনে আগ্রহ হারিয়ে ফেলেছে। দলকে ম্যানেজ করে মনোনয়ন নিতে পারলে পরবর্তীতে জনগনের প্রতি তাদের কোন দায়বদ্ধতা থাকে না।

Related Articles

অভিনয় ছাড়া থাকতে পারি না: ডা. এজাজুল

ডা. এজাজুল ইসলাম। নন্দিত অভিনেতা ও চিকিৎসক। আরটিভিতে আজ শুরু হচ্ছে তাঁর...

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’ বলে উল্লেখ...

সংঘাত বন্ধে রাজি ভারত-পাকিস্তান: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে চলা সংঘাত বন্ধে...

পেস বোলিং কোচ হিসেবে উমর গুলকে চায় বিসিবি

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্ব নিতে পারেন পাকিস্তানের সাবেক তারকা...