Home Uncategorized কিশোরগঞ্জে ট্রাক্টরচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২

কিশোরগঞ্জে ট্রাক্টরচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২

Share

কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের পূর্ব বরাটি এলাকায় ট্রাক্টরচাপায় মাহিন নামে একজন নিহত এবং তার বড় ভাই ও পিতা আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে। নিহত মাহিন কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ গ্রামের লুৎফর রহমান দীপু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লুৎফর রহমান দীপু মিয়া (৫৫) এবং তার দুই ছেলে আশিকুর রহমান (২৫) ও মাহিন (১২) করিমগঞ্জের মরিচখালী এলাকা থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে সদর উপজেলার বৌলাই পূর্ব বরাটি নামক স্থানে একটি ট্রাক্টরের সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ছিটকে পড়ে যান তারা। এ সময় ট্রাক্টরটি মাহিনকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গুরুতর আহত লুৎফর রহমান ও আশিকুর রহমানকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর এলাকাবাসী প্রায় এক ঘণ্টা কিশোরগঞ্জ-মরিচখালী সড়ক অবরোধ করে রাখে। তারা পূর্ব বরাটি সড়কে স্পিড ব্রেকার দেওয়ার দাবি জানান।

পুলিশ ট্রাক্টরটি আটক করলেও চালক পালিয়ে গেছে।

Related Articles

অভিনয় ছাড়া থাকতে পারি না: ডা. এজাজুল

ডা. এজাজুল ইসলাম। নন্দিত অভিনেতা ও চিকিৎসক। আরটিভিতে আজ শুরু হচ্ছে তাঁর...

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’ বলে উল্লেখ...

সংঘাত বন্ধে রাজি ভারত-পাকিস্তান: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে চলা সংঘাত বন্ধে...

পেস বোলিং কোচ হিসেবে উমর গুলকে চায় বিসিবি

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্ব নিতে পারেন পাকিস্তানের সাবেক তারকা...