Home Uncategorized হবিগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য

হবিগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য

Share

হবিগঞ্জ শহরের উত্তর শ্যামলি এলাকা থেকে নিজাম উদ্দিন (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ মার্চ) রাত সাড়ে ৯টায় হবিগঞ্জ সদর থানা পুলিশ লাশটি উদ্ধার করে। নিজাম উদ্দিন মাধবপুর উপজেলার হরিণখোলা গ্রামের ইমাম উদ্দিনের ছেলে। তিনি হবিগঞ্জ শহরের কলেজ রোড এলাকায় ‘ঢাকা ফুসকা হাউজ’-এ শ্রমিক হিসেবে কাজ করতেন।

পুলিশ জানায়, নিজাম শহরের মুসলিম কোয়ার্টার এলাকায় ভাড়া বাসাতে তার মামার সাথে বসবাস করতেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে স্থানীয় লোকজন উত্তর শ্যামলি এলাকার একটি পরিত্যক্ত ভিটাতে তার মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী বলেন, পুলিশ লাশ উদ্ধার করেছে। কিভাবে তার মৃত্যু হয়েছে এখনও নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তবে লাশের হাতে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড।

Related Articles

অভিনয় ছাড়া থাকতে পারি না: ডা. এজাজুল

ডা. এজাজুল ইসলাম। নন্দিত অভিনেতা ও চিকিৎসক। আরটিভিতে আজ শুরু হচ্ছে তাঁর...

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’ বলে উল্লেখ...

সংঘাত বন্ধে রাজি ভারত-পাকিস্তান: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে চলা সংঘাত বন্ধে...

পেস বোলিং কোচ হিসেবে উমর গুলকে চায় বিসিবি

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্ব নিতে পারেন পাকিস্তানের সাবেক তারকা...