Home Uncategorized মাহেন্দ্রের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

মাহেন্দ্রের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

Share

খাগড়াছড়ির পানছড়িতে মাহেন্দ্র ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাকেল চালক নিহত হয়েছেন। নিহত নিতাঞ্জল চাকমা (৩৫) উপজেলার লতিবান ইউপির লতিবান গ্রামের জগলেন্দু চাকমার ছেলে। এ ঘটনায় আরো দুজন আহত হয়েছেন।

জানা যায়, আজ সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কুড়াদিয়াছড়া এলাকায় মোটরসাইকেল ও মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহতবস্থায় নিতাঞ্জল চাকমাকে স্থানীয়রা উদ্ধার করে পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করে। পথেই তার মৃত্যু হয়।

খাগড়াছড়ি সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তূর্য বলেন, খাগড়াছড়ি হাসপাতালের আসার আগেই তার মৃত্যু হয়েছে।

পানছড়ি থানার ওসি মো. দুলাল হোসেন তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছনে। তিনি বলেন, এ ব্যাপারে থানায় এখনো কেউ কোনো অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

অভিনয় ছাড়া থাকতে পারি না: ডা. এজাজুল

ডা. এজাজুল ইসলাম। নন্দিত অভিনেতা ও চিকিৎসক। আরটিভিতে আজ শুরু হচ্ছে তাঁর...

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’ বলে উল্লেখ...

সংঘাত বন্ধে রাজি ভারত-পাকিস্তান: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে চলা সংঘাত বন্ধে...

পেস বোলিং কোচ হিসেবে উমর গুলকে চায় বিসিবি

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্ব নিতে পারেন পাকিস্তানের সাবেক তারকা...