Home Uncategorized সাতক্ষীরায় ১৫টি স্বর্ণের বারসহ আটক ১

সাতক্ষীরায় ১৫টি স্বর্ণের বারসহ আটক ১

Share

পাচারের সময় সাতক্ষীরার লক্ষিদাড়ি সিমান্ত থেকে এক কেজি ৭৪৯ গ্রাম ওজনের ১৫টি স্বর্ণের বারসহ একজনকে আটক করা হয়েছে। সোমবার সকাল ৭টার দিকে সদর উপজেলার ভোমরা স্থলবন্দর সংলগ্ন লক্ষিদাড়ি সীমান্তে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে স্বর্ণসহ মো. হাফিজুল ইসলামকে (৪৮) আটক করে।

মো. হাফিজুল ইসলাম (৪৮) সদর উপজেলার ভোমরা ইউনিয়নের লক্ষিদাড়ি গ্রামের সামছুদ্দীন গাজীর ছেলে। বিজিবি জানায়, স্বর্ণের একটি বড় চালান বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদ পাওয়া যায়। পরে বিজিবি ভোমরা বিওপির কমান্ডার নায়েক ওয়াহিদ হোসেনের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সকালে সদর উপজেলার ভোমরা স্থলবন্দর সংলগ্ন লক্ষিদাড়ি সীমান্তে অভিযান চালায়। এ সময় বেড়িবাঁধের কাছ থেকে স্বর্ণ চোরাচালানী হাফিজুলকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে ১৫টি স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দ করা স্বর্ণের ওজন ১ কেজি ৭৪৯ গ্রাম।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Related Articles

অভিনয় ছাড়া থাকতে পারি না: ডা. এজাজুল

ডা. এজাজুল ইসলাম। নন্দিত অভিনেতা ও চিকিৎসক। আরটিভিতে আজ শুরু হচ্ছে তাঁর...

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’ বলে উল্লেখ...

সংঘাত বন্ধে রাজি ভারত-পাকিস্তান: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে চলা সংঘাত বন্ধে...

পেস বোলিং কোচ হিসেবে উমর গুলকে চায় বিসিবি

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্ব নিতে পারেন পাকিস্তানের সাবেক তারকা...