Home Uncategorized ২৪ ঘণ্টায় করোনায় আরো ৪০ জনের মৃত্যু, শনাক্ত ১৮৭৭

২৪ ঘণ্টায় করোনায় আরো ৪০ জনের মৃত্যু, শনাক্ত ১৮৭৭

Share

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৪০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭ হাজার ১২৯ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১৮৭৭ জন। মোট শনাক্ত ৪ লাখ ৯৪ হাজার ২০৯ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ২ হাজার ৮৮৪ জন এবং এখন পর্যন্ত ৪ লাখ ২৬ হাজার ৭২৯ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরো জানানো হয়, ১৪০টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৩২টি নমুনা সংগ্রহ এবং ১৯ হাজার ৫৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৩০ লাখ ৫ হাজার ৫১২ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ৯ দশমিক ৮৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ৩৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।।

Related Articles

অভিনয় ছাড়া থাকতে পারি না: ডা. এজাজুল

ডা. এজাজুল ইসলাম। নন্দিত অভিনেতা ও চিকিৎসক। আরটিভিতে আজ শুরু হচ্ছে তাঁর...

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’ বলে উল্লেখ...

সংঘাত বন্ধে রাজি ভারত-পাকিস্তান: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে চলা সংঘাত বন্ধে...

পেস বোলিং কোচ হিসেবে উমর গুলকে চায় বিসিবি

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্ব নিতে পারেন পাকিস্তানের সাবেক তারকা...