Home অনুসন্ধান লাগামহীন সবজি ও ডিমের দাম, স্বস্তি নেই মাছের বাজারেও

লাগামহীন সবজি ও ডিমের দাম, স্বস্তি নেই মাছের বাজারেও

Share

সাধারণ মানুষের নিয়মিত চুলায় ওঠা সবজির দাম লাগামহীন বেড়েছে। বেশিরভাগ সবজির কেজিই ১০০ টাকা ছুঁই ছুঁই। গরীবের পুষ্টির উৎস ডিমের দামও বাড়তি। ডজনে বেড়েছে ৩০ টাকা। স্বস্তি নেই মাছ বাজারেও। এদিকে, প্রায় দুই মাস ধরেই চড়া চালের দাম।

শুক্রবার (১৫ আগস্ট) রাজধানীর পলাশী বাজারে ঝিঙা প্রতি কেজি ১০০ টাকা, পটল ৯০ টাকা, ধুন্দুল ৯০ টাকা, টমেটো ১৫০ টাকা, করোলা ১০০ টাকায় বিক্রি হচ্ছে। ঢেঁড়সের কেজি ৯০ টাকা। শসা ১০০ টাকা, বেগুন ১০০ থেকে ১২০ টাকা। কাঁচা মরিচ ২৮০ টাকা, ছড়া কঁচু ৬০ টাকা এবং গাজরের কেজি ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে, প্রায় দুই সপ্তাহের ব্যবধানে ডিমের দাম ডজনে ৩০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৫০ টাকা। খুচরা ব্যবসায়ীরা বলছেন, তাদেরই কিনতে হচ্ছে বেশি দরে।

চড়েছে মুরগীর দামও। সোনালী মুরগী বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৩৫০ টাকায়। যা গত সপ্তাহে ছিল ২৮০ থেকে ৩০০ টাকা। ব্রয়লার বিক্রি হচ্ছে ১৭০ টাকা আর দেশী মুরগী ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বেশ অস্বস্তি মাছ বাজারেও। সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের মাছ কেজিতে বেড়েছে ৩০ থেকে ৫০ টাকা।

Related Articles

বিরোধী দলকে মতপ্রকাশের স্বাধীনতা দিতে হবে: “মানুষ ভুল ক্ষমা করবে না”—মঈন খানের ভিন্ন সুর

গণতন্ত্রের বিকাশে সংসদকে মতপ্রকাশের স্বাধীনতার নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন...

পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে অনড় জামায়াত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গতকাল সোমবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের...

ঢাবিতে জিন্নাহ ও আল্লামা ইকবালের নামে হল চান ডাকসুর ভিপি প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক...

তীব্র গরম বার্ধক্যের গতি বাড়িয়ে দিতে পারে: গবেষণা

গরম বা হিটওয়েভ শুধু অস্বস্তিই সৃষ্টি করছে না, এটি নীরবে মানুষের বার্ধক্য...