Home রাজনীতি ঢাকায় বৈষম্যবিরোধীদের দুই গ্রুপের সংঘর্ষ, ঢামেকে ছয়

ঢাকায় বৈষম্যবিরোধীদের দুই গ্রুপের সংঘর্ষ, ঢামেকে ছয়

ছবি: একাত্তর
Share

রাজধানীর ডেমরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের মারামারির ঘটনাকে কেন্দ্র করে সংগঠনটির কেন্দ্রীয় অফিসে মানববন্ধনের সময় দুটি পক্ষের হাতাহাতি ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ছয় জন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে রাজধানীর বাংলা মোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় অফিসের সামনে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন, আসিফ (২১), মোছা. জান্নাতুল মীম (২২), মো. আবরার (২৩), আল-আমিন (২৩), মো. ইমরান (২৩) ও মাসুদ (২২)।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, সোমবার ডেমরায় মারামারির ঘটনাকে কেন্দ্র করে আজকে তারা মানববন্ধনের উদ্যোগ নেন। এসময় তাদের বাঁধা দেওয়া হয়। এক পর্যায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় অফিস থেকে তাদের সরিয়ে দেওয়া হয়। এসময় হাতাহাতির ঘটনাও ঘটে।

বিক্ষোভকারীদের দাবি, ঘটনার সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদ।

এদিকে কেন্দ্রীয় অফিসের নিচে বিক্ষোভ করার সময় ঘটনাস্থলে আসেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। তিনি উপস্থিত শিক্ষার্থীদের বক্তব্য শোনেন। তবে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেন নাই।

Related Articles

বিরোধী দলকে মতপ্রকাশের স্বাধীনতা দিতে হবে: “মানুষ ভুল ক্ষমা করবে না”—মঈন খানের ভিন্ন সুর

গণতন্ত্রের বিকাশে সংসদকে মতপ্রকাশের স্বাধীনতার নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন...

পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে অনড় জামায়াত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গতকাল সোমবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের...

ঢাবিতে জিন্নাহ ও আল্লামা ইকবালের নামে হল চান ডাকসুর ভিপি প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক...

তীব্র গরম বার্ধক্যের গতি বাড়িয়ে দিতে পারে: গবেষণা

গরম বা হিটওয়েভ শুধু অস্বস্তিই সৃষ্টি করছে না, এটি নীরবে মানুষের বার্ধক্য...