Home রাজনীতি এক-এগারোর ভয় দেখিয়ে লাভ হবে না: রিজভী

এক-এগারোর ভয় দেখিয়ে লাভ হবে না: রিজভী

Share

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, এক-এগারোর ভয় দেখিয়ে সমর্থন নিতে চায় অন্তর্বর্তী সরকার। স্পষ্ট করে বলতে চাই, ভয় দেখিয়ে লাভ হবে না। সবার মতামতের ভিত্তিতে স্বচ্ছ নির্বাচন চায় জনগণ, যা শেখ হাসিনা হতে দেয়নি।

শনিবার (২৫ জানুয়ারি) আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

লড়াই-সংগ্রাম করে টিকে আছে বিএনপি উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, আমাদের ভাবমূর্তি নষ্ট করতে ইচ্ছে করে প্রোপাগান্ডা ছড়াচ্ছে একটি গোষ্ঠী। আমাদের দল সবসময় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে বিএনপি সব সময় সোচ্চার ছিল, এখনও আছে আগামীতেও থাকবে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ছাত্র-জনতার আন্দোলন ও রক্তের ফসল এই অন্তর্বর্তী সরকার। তারা জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবে। অথচ তাদের প্রয়োজনীয় সংস্কারে মনোযোগ নেই। কলকারখানা বন্ধ, অর্থনীতি নিম্নমুখী। জনকল্যাণে মনোযোগ না দিয়ে ঘোরপ্যাঁচের মধ্যে সরকার।

রুহুল কবির রিজভী বলেন, বিএনপি বিশ্বাস করে গণতন্ত্রকে টিকিয়ে রাখতে সরকার সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে। প্রয়োজনে তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে। দরকার হলে আইন করেও পদক্ষেপ নেবে। ছাত্র-জনতার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর অবদান অস্বীকার করার কোনো উপায় নেই। সুশীল সমাজের নামে যা বলবেন যা করবেন, তা মেনে নেওয়ার সুযোগ নেই।

Related Articles

বিরোধী দলকে মতপ্রকাশের স্বাধীনতা দিতে হবে: “মানুষ ভুল ক্ষমা করবে না”—মঈন খানের ভিন্ন সুর

গণতন্ত্রের বিকাশে সংসদকে মতপ্রকাশের স্বাধীনতার নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন...

পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে অনড় জামায়াত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গতকাল সোমবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের...

ঢাবিতে জিন্নাহ ও আল্লামা ইকবালের নামে হল চান ডাকসুর ভিপি প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক...

তীব্র গরম বার্ধক্যের গতি বাড়িয়ে দিতে পারে: গবেষণা

গরম বা হিটওয়েভ শুধু অস্বস্তিই সৃষ্টি করছে না, এটি নীরবে মানুষের বার্ধক্য...